1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ঝিনাইদহ ২৫০ শয্যা হাসপাতালে আইসিইউ সিসিইউ চালুর দাবিতে মানববন্ধন - দৈনিক আমার সময়

ঝিনাইদহ ২৫০ শয্যা হাসপাতালে আইসিইউ সিসিইউ চালুর দাবিতে মানববন্ধন

তরিকুল ইসলাম তারেক :
    প্রকাশিত : শনিবার, ১৪ জুন, ২০২৫
ঝিনাইদহ সদর হাসপাতালে আইসিইউ, সিসিইউ, কিডনি ডায়ালাইসিস, এমআরআই ও সিটি স্ক্যান চালুর দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। শনিবার (১৪ জুন) সকালে সদর হাসপাতালের সামনে এ কর্মসূচীর আয়োজন করে ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচিতে ঝিনাইদহের সাধারণ মানুষের পাশাপাশি সুশিল সমাজের প্রতিনিধি, পেশাজীবী সংগঠন, মানবাধিকার কর্মী, সাংবাদিক, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করেন। মানববন্ধন শেষে হাসপাতালের বিদ্যমান সমস্যা নিরসনে হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মুস্তাফিজুর রহমানের কাছে স্বাস্থ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। কর্মসূচীতে সংগঠনটির সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল বাশার, প্রফেসর ডাঃ এ কে এম কামাল, প্রফেসর ড. আব্দুল মতিন, কমিটির উপদেষ্টা এবং শিল্পপতি ও সমাজ সেবক ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম, কমিটির উপদেষ্টা ডাঃ মোঃ শফিউল আলম সোহাগ, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডাঃ মোয়াজ্জেম হোসেন দিপু, ডাঃ মেহেদী ইসলাম টিটো, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল, ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহ-সভাপতি এম এ কুদ্দুস, মোঃ আব্দুস সবুর, আবু সালেহ মোঃ মুসা, সাব্বির আহমেদ জুয়েল, তাজনুর রহমান, ফখরুদ্দিন মুন্না, ফারুক হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সেসময় বক্তারা, ঝিনাইদহের ২০ লাখ মানুষের উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য দ্রুত সদর হাসপাতালে  নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ), ডায়ালাইসিস, এমআরআই এবং সিটি স্ক্যানের মতো অত্যাবশ্যকীয় সুবিধা চালু করার দাবী জানান। ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সাধারন সম্পাদক প্রকৌশলী আবুল বাশার জানান, ঝিনাইদহের মানুষকে যাতে এসকল সেবার জন্য যশোর, ফরিদপুর বা ঢাকায় ছুটতে না হয়, সে জন্য তারা বিদ্যমান সমস্যা নিরসনে আন্দোলন করছেন। সংগঠনটি আশা করেন, সরকার তাদের ৫ দফা দাবী পুরণে সচেষ্ট হবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com