1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ৫৭০ বোতল ভারতীয় মদ জব্দ - দৈনিক আমার সময়

ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ৫৭০ বোতল ভারতীয় মদ জব্দ

আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ
    প্রকাশিত : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
শেরপুর জেলার ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ৫৭০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। ২৯ এপ্রিল মঙ্গলবার ভোরে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বড় গজনী এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় সাতটি ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়। তবে মাদক চোরাকারবারিদের কাউকে আটক করা যায়নি। থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে মাদক ব্যবসায়ীরা ভারত থেকে চোরাই পথে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ ভারতীয় মদ গজনীর গভীর জঙ্গল দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। এসময় মাদক চোরাকারবারি পুলিশের উপস্থিতি টের পেয়ে বড় গজনী এলাকায় ৫৭০ বোতল বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদ ফেলে রেখে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় পুলিশ ৫৭০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য ১০ লক্ষ টাকা বলে জানা গেছে। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীন বলেন, এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com