1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
জাতিসংঘের তত্ত্বাবধানে হতে পারে জাতীয় নির্বাচন : জামায়াত - দৈনিক আমার সময়

জাতিসংঘের তত্ত্বাবধানে হতে পারে জাতীয় নির্বাচন : জামায়াত

মুহাম্মদ মীযানুর রহমান
    প্রকাশিত : বুধবার, ২৫ জুন, ২০২৫

সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতিসংঘের তত্ত্বাবধানে হতে পারে বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

গত সোমবার (২৩ জুন) দুপুরে ঢাকা রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডা. শফিকুর রহমানের সাথে কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

 এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত না হবে, সে সব বিষয়ে জামায়াত গণভোট চায়।

 
তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে অন্যান্য দেশকে সাথে নিয়ে কানাডা বাংলাদেশের পাশে থাকবে বলে বৈঠকে আশ্বাস দিয়েছেন কানাডিয়ান হাইকমিশনার ড. অজিত সিং।
 
এর আগে রোববার (২২ জুন) সকালে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com