চাঁপাইনবাবগঞ্জে পৃথক বজ্রপাতে মিরাজ (১৫) ও মানিক আলী (৪৫) নামে দুজনের মৃত্যু হয়েছে।”
বুধবার (৩ জুন) বিকালে পৌরসভা ও ইসলামপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
সদর উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, ভবানীপুর গ্রামের কিছু দূরে নিজেদের আম বাগানে বাবা ও ছেলে আম পাড়ছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে তারা আমগুলোকে প্যাকেট করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে মিরাজ গুরুতর আহত হয়ে পড়ে। তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল রাজু আহমেদ জানান, বুধবার দুপুর আড়াইটার দিকে নিজ বাড়ির পাশে কাজ করছিলেন মানিক আলী। এ সময় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন দুজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।”
Leave a Reply