1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
চট্টগ্রামে খাল থেকে ও ঘর থেকে ২ রিকশাচালকের লাশ উদ্ধার - দৈনিক আমার সময়

চট্টগ্রামে খাল থেকে ও ঘর থেকে ২ রিকশাচালকের লাশ উদ্ধার

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : রবিবার, ২০ জুলাই, ২০২৫

চট্টগ্র মের ফটিকছড়ির লেলাং ইউনিয়নে খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ থাকার ১০ দিন পর সন্তোষ নাথ (৪০) নামের ওই ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। তিনি লেলাং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড শ্রীমন্ত মহাজন বাড়ির পরিমল নাথের ছেলে। গতকাল রোববার সকাল ১১টায় লেলাং ইউনিয়নের লালপুল সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
ঝুলন্ত লাশ উদ্ধার: এদিকে, বোয়ালখালীতে আরমান (২৫) নামে এক অটোরিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে পৌরসভার পূর্ব গোমদন্ডী ৪ নম্বর ওয়ার্ড রোয়াইপাড়ায় এ ঘটনা ঘটে। আরমান ওই এলাকার মফিজুল হকের ছেলে। গত সাড়ে তিন বছর আগে আরমান আনোয়ারা উপজেলার পিংকি আকতারকে বিয়ে করেন। তাদের সংসারে ফারহান নামের দেড় বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। বোয়ালখালী থানার উপ পরিদর্শক মো. শাহজাহান বলেন, খবর পেয়ে রাত সাড়ে তিনটার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি এবং ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবার জানিয়েছে, রাতে খাওয়া দাওয়া শেষ করে নিজের ঘরে ঢুকে ঘরের সিলিংয়ের সঙ্গে ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করেছে আরমান। আরমানের বোন নাছিমা আকতার বলেন, পূর্ব গোমদÐী রোহাই পাড়ায় সেমিপাকা বাসা ভাড়া নিয়ে থাকেন। গত শনিবার রাতে বিরিয়ানি এনে খাওয়া দাওয়া করে রাত ১টার দিকে ঘুমাতে যায়। এসময় স্ত্রী পিংকি আকতারকে নামাজ আদায় করার কথা বলে বসতঘরের ফাঁকা একটি কক্ষে যায় আরমান। এরপর ২টার দিকে সে শয়ন কক্ষে না আসায় স্ত্রী পিংকি তাকে ডাকতে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com