1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
গহীন পাহাড় থেকে আরসা কমান্ডারসহ গ্রেফতার ৬, অস্ত্র উদ্ধার - দৈনিক আমার সময়

গহীন পাহাড় থেকে আরসা কমান্ডারসহ গ্রেফতার ৬, অস্ত্র উদ্ধার

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া পাহাড়ে অভিযান চালিয়ে আরসার অন্যতম শীর্ষ কমান্ডার নূর মোহাম্মদসহ ছয়জনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।
গ্রেফতার হাফেজ নূর মোহাম্মদ রোহিঙ্গা ৮ নম্বর ক্যাম্পের বি/১৭ ব্লকে বসবাস করেন। তিনি আরসার সামরিক কমান্ডার। তার বিরুদ্ধে এক ডজনেরও বেশি মামলা রয়েছে।
তার বাবা মৃত দিল মোহাম্মদ।
গ্রেফতার অন্য বক্তিরা হলেন-ধলা মিয়ার ছেলে মোহাম্মদ হোসেন জোহার (৩০), ওবায়দুর রহমানের ছেলে মো. ফারুক হারেস (২৩), জমলুকের ছেলে মনির আহাম্মদ (৩৬), অলি আহমদের ছেলে নূর ইসলাম (২৯) ও হোসেনের ছেলে মো. ইয়াছিন (২১)। তারা সবাই মিয়ানমারের নাগরিক।
র‍্যাব-১৫-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুস সালাম চৌধুরী গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার বিকেলে নূর মোহাম্মদকে গ্রেফতার করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কক্সবাজারের টেকনাফের শামলাপুর-বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে অন্যান্যদের গ্রেফতার করা হয়। অভিযানে বিপুল দেশি-বিদেশি অস্ত্র ছাড়াও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
র‍্যাবের এই কর্মকর্তা বলেন, নূর মোহাম্মদ সন্ত্রাসী সংগঠন আরসার শীর্ষ কমান্ডার ও কুতুপালং বাস্তুচ্যুত মিয়ানমার শরণার্থী ক্যাম্প এলাকার সামরিক কমান্ডার। গহীন পাহাড় থেকে তাকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫ এর সদস্যরা।
হত্যা, অপহরণ ও আধিপত্য বিস্তারসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা আছে।
উল্লেখ্য, গত ৭ জুলাই কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও আরাকান সলিডারিটি অরগানাইজেশনের (আরএসও) মধ্যে গোলাগুলির ঘটনায় পাঁচজন নিহত হন। ওই দিন ভোরে উখিয়ার ৮ ডব্লিউ ক্যাম্পে ওই গোলাগুলির ঘটনায় আরসার সামরিক কমান্ডার নূর মোহাম্মদ সরাসরি নেতৃত্ব দেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com