বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে নাটোরের বড়াইগ্রামে দোয়া মাহফিল ও ২০০টি অসচ্ছল পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে।
রোববার সকালে বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোঃআসাদুজ্জামান আসাদ মোল্লার সভাপতিত্ব মাঝগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আঃহান্নান সরকারের সঞ্চালনায়। বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গা রোড এলাকায় বড়াইগ্রাম উপজেলা বিএনপি, বনপাড়া পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর–বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আজিজ বলেন, মানুষের কল্যাণে কাজ করাই বিএনপির রাজনীতির মূল দর্শন। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনমান উন্নয়নে দলীয় নেতাকর্মীদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
পরে আয়োজিত দোয়া ও মোনাজাতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বড়াইগ্রামের প্রয়াত বিএনপি নেতা একরামুল আলম, শহীদ সানাউল্লাহ বাবু ও শহীদ আলমের রুহের মাগফিরাত কামনা করা হয়। সেই সাথে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনাও করা হয়।
দোয়া মাহফিল শেষে জীবিকায়ন কর্মসূচির অংশ হিসেবে বনপাড়া পৌর এলাকার ২০০টি অসচ্ছল পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ৫ নং মাঝগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ মকবুল হোসেন, বনপাড়া পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ মোঃ রফিকুল ইসলাম বাবলু, ১ নং জোয়াড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমান মাসুদ লিটু, বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, ৫ নং মাঝগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মাওলানা মোঃ আব্দুল মজিদ, বড়াইগ্রাম উপজেলা ওলামা দলের সভাপতি, বড়াইগ্রাম উপজেলা তাঁতীদলের সভাপতি সৈয়দ আব্দুস সালাম, ৪ নং গুনাইহাটি ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ নূরুল ইসলাম, বড়াইগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃআব্দুল মালেক সরকারসহ উপজেলা ও পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply