1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাদের ক্রয় ও সরবরাহ শৃঙ্খল ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাদের ক্রয় ও সরবরাহ শৃঙ্খল ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি, সঠিকভাবে পণ্য ক্রয়, সরবরাহকারী নির্বাচন, পণ্য ব্যবস্থাপনা এবং ব্যবসার লাভজনকতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকার রামপুরা-বনশ্রীতে ইয়াং উইমেন ফর ডেভেলপমেন্ট রাইটস অ্যান্ড ক্লাইমেট (YWDRC)-এর কার্যালয়ে “ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাদের জন্য ক্রয় ও সরবরাহ শৃঙ্খল ব্যবস্থাপনা” শীর্ষক একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণের কোর্স কো-অর্ডিনেটর ও প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ইয়াং উইমেন ফর ডেভেলপমেন্ট রাইটস অ্যান্ড ক্লাইমেট (YWDRC)-এর এক্সিকিউটিভ চেয়ারপারসন নুসরাত সুলতানা আফরোজ।

 

আজ ৯ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে খিলগাঁও এলাকার ক্ষুদ্র নারী উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ব্যবসায় পণ্য ক্রয়ের সঠিক কৌশল, নির্ভরযোগ্য সরবরাহকারী নির্বাচন, পাইকারি ও খুচরা মূল্যের পার্থক্য, পণ্যের মান যাচাই, মজুদ ব্যবস্থাপনা, বিক্রয় বৃদ্ধি, লাভ-ক্ষতির হিসাব এবং ক্রেতার চাহিদা অনুযায়ী পণ্য নির্বাচন সম্পর্কে ব্যবহারিক ধারণা দেওয়া হয়। প্রশিক্ষণের উদ্দেশ্য, সঠিক পরিকল্পনা, নিয়মিত হিসাব, ভালো পণ্য, সৎ ব্যবসা এবং ক্রেতার আস্থা একটি ছোট উদ্যোগকে বড় ব্যবসায় পরিণত করতে সহায়তা করা।

 

প্রশিক্ষণ কার্যক্রমে সহযোগিতা করে নারী উন্নয়ন শক্তি, গ্লোবাল ওয়ার্কফোর্স সার্ভিসেস এবং ফোরাম ফর কালচার অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট। প্রশিক্ষক হিসেবে আরও দায়িত্ব পালন করেন নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন, প্রকল্প কো-অর্ডিনেটর জনাব আব্দুল মোমেন, YWDRC-এর কর্মকর্তা সেলিনা খাতুন এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (BUP)-এর BBA শিক্ষার্থী ও নারী উন্নয়ন শক্তির ভলান্টিয়ার জারিন তাসনিম।

 

সফলতার গল্প তুলে ধরেন নারী উন্নয়ন শক্তি থেকে প্রশিক্ষণ ও মূলধন সহায়তা পাওয়া কয়েকজন উদ্যোক্তা। তাদের মধ্যে ছিলেন থ্রি-পিস ব্যবসায়ী ছামনা খাতুন, চা-পানের দোকানদার নাজমা খাতুন ও রাবিয়া বেগম, সবজি ব্যবসায়ী রেহেনা বেগম এবং পোশাক ব্যবসায়ী রেখা আক্তার ও নিপা আক্তার। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের টেকসইভাবে ব্যবসা পরিচালনায় সক্ষম করে তোলার লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com