1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ক্যান্সার আক্রান্ত বাক্‌প্রতিবন্ধী রাজুর পাশে মানব সেবা যুব সংগঠন - দৈনিক আমার সময়

ক্যান্সার আক্রান্ত বাক্‌প্রতিবন্ধী রাজুর পাশে মানব সেবা যুব সংগঠন

সোহেল রানা
    প্রকাশিত : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
মানিকগঞ্জের গোপীনাথপুর ডেগিরচর গ্রামের ক্যান্সার আক্রান্ত বাক্‌প্রতিবন্ধী মো. রাজু মৃধার চিকিৎসা ও পরিবারের পাশে দাঁড়িয়েছে গোপীনাথপুর মানব সেবা যুব সংগঠন। দীর্ঘ এক বছর ধরে রাজুর চিকিৎসা ও সংসারের খরচ বহন করে আসছে সংগঠনটি। এ পর্যন্ত তাকে ২ লাখ ৭০ হাজার টাকা আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে।
রাজু মৃধা ওই গ্রামের বাসিন্দা গোলাম মোস্তফার বড় ছেলে। তিনি দীর্ঘ এক বছর ধরে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক প্রতিবন্ধকতার পাশাপাশি ক্যান্সারের চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে পরিবারটি আর্থিক সংকটে পড়েছে।
এ অবস্থায় রাজুর চিকিৎসা ও পরিবারের প্রয়োজনীয় খরচে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় গোপীনাথপুর মানব সেবা যুব সংগঠন। সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে তাকে আর্থিক সহায়তা দেওয়া হয়। সর্বশেষ হিসাব অনুযায়ী, চিকিৎসা ও সংসার পরিচালনায় সংগঠনটি ২ লাখ ৭০ হাজার টাকা সহযোগিতা করেছে।
সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শাহীন বলেন, “গোপীনাথপুর মানব সেবা যুব সংগঠন সবসময় সমাজের সেবামূলক কাজ করে আসছে। অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও আমাদের এ ধরনের সেবামূলক কার্যক্রম চলমান থাকবে, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, সংগঠনের উদ্যোগে রমজানে অসহায় মানুষের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ, শীত মৌসুমে দুস্থদের শীতবস্ত্র প্রদান এবং অসহায় ও অসুস্থ মানুষের চিকিৎসায় আর্থিক সহযোগিতাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করা হয়।
রাজুর পাশে দাঁড়ানোর এ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. মেহেদী হাসান লিয়াকত, উপদেষ্টা শাহজাহান মিয়া ও শহীদুল ইসলাম, বাচ্চু মিয়া, সহসভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শাহীন, দপ্তর সম্পাদক মুহাম্মদ সবুজ, জুয়েল মোল্লা, হিমন, শেখ সবুজ, সাকিব, জহির ও মাহফুজসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com