নোয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা ২০২৬ সমাপ্ত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নোয়াখালী উপপরিচালক কৃষিবিদ আশীষ কুমারের সভাপতিত্বে ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোশরেফুল হাসানের সঞ্চালনায় নোয়াখালীর ৯ উপজেলা কৃষি অফিসের আকর্ষণীয় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা উদ্বোধনের প্রথম দিনে প্রধান অতিথির ছিলেন, জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। তিনদিন ব্যাপী মেলার সমাপনী অনুষ্ঠানে স্টল প্রদর্শনীতে অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠানকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যুগ্ম পরিচালক অচিন্ত্য কুমার দাস, অধিদপ্তরের পিএমও ও অফিস প্রধান মো. আমির ফয়সল, সুবর্ণচর উপজেলার বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইলিয়াস হোসেনসহ প্রমূখ। এদিকে, সদর উপজেলা কৃষি অফিসার মোঃ মোশরেফুল হাসান তত্ত্বাবধানে এককভাবে স্টল প্রদর্শনীতে অংশগ্রহণ করে । বাকী ৮ উপজেলা কৃষি অফিস যৌথভাবে স্টক প্রদর্শনীতে অংশগ্রহণ করে, যেমন: বেগমগঞ্জ উপজেলা সার্বিক তত্ত্বাবধানে প্রদর্শনীর নাম মিল্কি, ওয়েষ্টার,ঋষি,মৌ,শুকনা, শুকনা ওয়েষ্টার মাশরুম মাশরুম; কোম্পানীগঞ্জ মোঃ বেলাল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রদর্শনী করা হয় সোনাইমুড়ী উপজেলা মোঃ শামস্-এ-আরিফিন প্রদর্শনীর নাম উত্তম কৃষি চর্চাসহ সার্বিক তত্ত্বাবধানে কবিরহাট উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শামস এ আরেফিন, সেনবাগ উপজেলা: কৃষি কৃষিবিদ মোঃ রেজাউল করিম, সুবর্ণচর উপজেলা: কৃষিবিদ হারুন অর রশিদ, চাটখিল উপজেলা: কৃষিবিদ মোঃ জুনাইদ আলম এবং হাতিয়া উপজেলা: কৃষিবিদ আব্দুল বাছেদ সবুজ বিভিন্ন জাতের দেশীয় এবং গবেষণামূলক পুষ্টি সম্বৃদ্ধ ফল, ধান ও আধুনিক কৃষি যন্ত্রপাতির প্রদর্শন করতে দেখা যায়। অন্যদিকে, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি), নোয়াখালীর হর্টিকালচার সেন্টার, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থাসহ বিভিন্ন কৃষি গবেষণামূলক প্রতিষ্ঠান স্টল প্রদর্শণীতে অংশগ্রহণ করে।
Leave a Reply