গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে জাতীয় মৎস্য পক্ষ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করা সহ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার বেলা ১০ টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ দীঘিতে মাছের পোনা অবমুক্ত করা হয়।
উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিন মিয়া। এম এ খালেক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক খন্দকার মো. নিজামুল হকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মো. আসলাম।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি পাপিয়া সুলতানা লিজা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শুভঙ্কর দত্ত, সমাজ সেবা কর্মকর্তা সৌরভ রেজা, সমবায় কর্মকর্তা মো. মোরাদ আলী, খাদ্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তফা মোল্যা, সাধারণ সম্পাদক মো. শেখ সেলিম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নিজামুল আলম মোরাদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শহিদুল আলম মুন্না, সাংবাদিক বাইতুল হাসান চৌধুরী, সফল মৎস্য চাষী বিধান বিশ্বাস প্রমুখ।
Leave a Reply