1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
এসএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল না পেয়ে বাগমারায় স্কুলছাত্রীর আত্মহত্যা - দৈনিক আমার সময়

এসএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল না পেয়ে বাগমারায় স্কুলছাত্রীর আত্মহত্যা

আল আমিন হোসেন, রাজশাহী
    প্রকাশিত : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
রাজশাহীর বাগমারায় এসএসসি পরীক্ষায় আশানুরূপ ফলাফল না পাওয়ার হতাশায় কারিনা পাল (১৬) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছেন।
সোমবার (১০ আগস্ট) উপজেলার ১১ নম্বর গনিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত কারিনা পাল মহব্বতপুর গ্রামের শ্রী কাঞ্চন কুমার পালের মেয়ে। তিনি চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পরীক্ষার ফল প্রকাশের পর কারিনা জানতে পারেন রসায়ন ও পদার্থবিজ্ঞান বিষয়ে তাঁর ফলাফল আশানুরূপ হয়নি। এতে তিনি প্রচণ্ড মানসিক হতাশায় ভেঙে পড়েন। একপর্যায়ে মায়ের সঙ্গে কথা বলে নিজ কক্ষে চলে যান তিনি। দীর্ঘক্ষণ তাঁর সাড়াশব্দ না পেয়ে স্বজনেরা কক্ষে গিয়ে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
ঘটনায় শোক প্রকাশ করে চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক বলেন, “কারিনা পড়াশোনায় যথেষ্ট ভালো ছিলেন। কী কারণে তাঁর ফলাফল আশানুরূপ হয়নি তা বলা কঠিন। তবে ফলাফল খারাপ হওয়া মানেই জীবনের শেষ নয়; প্রয়োজনে পরবর্তীতে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ ছিল। এ ধরনের পরিস্থিতিতে শিক্ষার্থীদের মানসিকভাবে সহায়তা করা অত্যন্ত জরুরি।”
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পরীক্ষার ফলাফলজনিত হতাশার কারণে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। যেকোনো প্রতিকূল ফলাফলে শিক্ষার্থীরা যেন মানসিকভাবে ভেঙে না পড়ে, সে জন্য অভিভাবকদের সন্তানদের প্রতি সহানুভূতিশীল হওয়া ও বিশেষ নজর রাখার পরামর্শ দিয়েছেন স্থানীয় ও শিক্ষাবিদেরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com