1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
এটিএন বাংলার অনুষ্ঠানে সাংবাদিক ও গীতিকার আশিক বন্ধু - দৈনিক আমার সময়

এটিএন বাংলার অনুষ্ঠানে সাংবাদিক ও গীতিকার আশিক বন্ধু

নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

এটিএন বাংলার জনপ্রিয় অনুষ্ঠান চায়ের চুমুকে”র এবারের পর্বে অতিথি হয়েছেন বিনোদন সাংবাদিক ও গীতিকার সুরকার আশিক বন্ধু। পর্বটি প্রচার হবে ১৭ নভেম্বর সোমবার সকাল ৭ টা ৩০ মিনিটে। শম্পা মাহমুদ ও মোস্তাক হোসেন এর প্রযোজনায় এবং ভাবনা আহমেদের উপস্থাপনায় এবারের পর্বে আশিক বন্ধু কথা বলেছেন তার নিজের লেখা গান ও সুর এবং পরিচালনার বিষয়ে। তার লেখা টাইটেল গান নিয়ে বিভিন্ন চ্যানেলে একাধিক ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে তাও আলোচনায় উঠে এসেছে। এছাড়াও নায়িকাদের বিয়ে সংসার বিতর্কিত বিষয় এবং দেশ ছেড়ে বিদেশে অবস্থান করার কারন সহ মিডিয়া চলচ্চিত্র সংগীতের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মুখোমুখি হয়েছেন। বেশ চমৎকার এই মিডিয়া আড্ডা সাক্ষাৎকারের পর্বটি দেখতে চোখ রাখুন ১৭ নভেম্বর এটিএন বাংলায় সকাল ৭ টা ৩০ মিনিটে। বিনোদন সাংবাদিক ও গীতিকার সুরকার পরিচালক আশিক বন্ধু বলেন- চায়ের চুমুকে” আমাদের প্রিয় অনুষ্ঠান এবং এটিএন বাংলার দীর্ঘ বছরের সাফল্যের ধারাবাহিকতায় অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান। আমরা পর্দার পেছনের মানুষরা আমাদের স্বপ্ন সাধনা অর্জন এবং ভাবনা নিয়ে পর্দার সামনে আসতে পারি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। তাই এটিএন বাংলার প্রতি আমাদের কৃতজ্ঞতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com