1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
উদ্বোধনী দিনে রেকর্ডসংখ্যক আয় করলো ‘২৮ ইয়ারস লেটার’ - দৈনিক আমার সময়

উদ্বোধনী দিনে রেকর্ডসংখ্যক আয় করলো ‘২৮ ইয়ারস লেটার’

Reporter Name
    প্রকাশিত : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

এ বছর হলিউড ইন্ডাস্ট্রিতে একের পর এক হরর সিনেমা মুক্তি পাচ্ছে, যা বক্স অফিসে দারুণ পারফর্মও করছে। সেই তালিকায় সর্বশেষ যুক্ত হলো বহুল প্রতীক্ষিত ‘২৮ ইয়ারস লেটার’-এর সিক্যুেয়ল। প্রায় দুই দশক পর গত শুক্রবার মুক্তি পাওয়া এই সিনেমাটি উত্তর আমেরিকায় উদ্বোধনী দিনে রেকর্ডসংখ্যক আয় করেছে। বক্স অফিস মোজোর তথ্য অনুযায়ী, ‘২৮ ইয়ারস লেটার’-এর সিক্যুেয়ল উদ্বোধনী দিনে আয় করেছে ১৪ মিলিয়ন ডলার, যার মধ্যে শুধু বৃহস্পতিবারই এসেছে ৫.৮ মিলিয়ন ডলার। এটি এখন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজির মধ্যে সর্বোচ্চ ওপেনিং ডে কালেকশন। যদিও এটি ‘সিনার্স’ এবং ‘ফাইনাল ডেস্টিনেশন ৬’-এর প্রিভিউ আয়কে ছাড়িয়ে গেছে, তবে মুক্তির দিনের মোট আয়কে এখনো অতিক্রম করতে পারেনি। ‘২৮ ডেইজ লেটার’ ছবির নির্মাতা ড্যানি বয়েল। বর্তমানে তৃতীয় কিস্তি নিয়ে ব্যস্ত আছেন এই নির্মাতা। এ ছাড়া একই সঙ্গে শুট করা হয়েছে সিকুয়েল ‘২৮ ইয়ারস লেটার: দ্য বোন টেম্পল’, যা মুক্তি পাবে আগামী বছরের জানুয়ারিতে। শুধু রেকর্ড গড়া ওপেনিং-ই নয়, সিনেমাটি উত্তর আমেরিকায় উদ্বোধনী সপ্তাহে ধারণার চেয়েও বেশি আয় করবে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com