1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ইলিয়ানার ঘরে নতুন অতিথি, দ্বিতীয়বার মাতৃত্বের আনন্দ - দৈনিক আমার সময়

ইলিয়ানার ঘরে নতুন অতিথি, দ্বিতীয়বার মাতৃত্বের আনন্দ

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : রবিবার, ২৯ জুন, ২০২৫

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ইলিয়ানা ডি’ ক্রুজ আবারও মাতৃত্বের স্বাদ পেলেন। প্রথম সন্তানের জন্মের মাত্র এক বছরের মধ্যে দ্বিতীয়বার মা হলেন তিনি। অভিনেত্রীর কোলজুড়ে এসেছে পুত্রসন্তান। এ খবর নিজেই ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে।
ইলিয়ানা গত বৃহস্পতিবার ইনস্টাগ্রামে ছেলের ছোট্ট, সাদাকালো একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যায়, সদ্যোজাত কিয়ানু রাফে ডোলান সাদা তোয়ালে জড়িয়ে আরামে ঘুমাচ্ছেন, মাথায় একটি ছোট্ট টুপি। ছবির ওপরে লেখা ছিল, ‘কিয়ানু রাফে ডোলানের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। জন্ম ১৯ জুন, ২০২৫।’ পোস্টের ক্যাপশনে ইলিয়ানা লিখেছেন, ‘আমাদের হৃদয় এত পূর্ণ।’ তিনি পোস্টে স্বামী মাইকেল ডোলানকেও ট্যাগ করেছেন।
ইলিয়ানার এই খুশির খবর প্রকাশের পরই বলিউড অঙ্গনের সহকর্মীরা শুভেচ্ছায় ভাসাচ্ছেন তাকে। অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, ‘অভিনন্দন সুন্দরী!’ অন্যদিকে বিদ্যা বালান মন্তব্য করেছেন, ‘অভিনন্দন এবং ঈশ^র তোমাদের মঙ্গল করুন।’
ইলিয়ানা ও মাইকেল ডোলান প্রেমের সম্পর্কের পর ২০২৩ সালের মে মাসে বিয়ে করেন। একই বছরের আগস্টে প্রথম পুত্রসন্তান কোয়া ফিনিক্স ডোলানের জন্ম দেন অভিনেত্রী। প্রথম সন্তানের জন্মের এক বছরের মধ্যেই দ্বিতীয় সন্তানের মা হয়ে নতুন করে আলোচনায় এলেন তিনি।
মাতৃত্বকালীন বিরতিতে থাকায় সম্প্রতি ইলিয়ানাকে সিনেমার পর্দায় দেখা যায়নি। তার শেষ ছবি ছিল রাজকুমার গুপ্তার পরিচালনায় ‘রেইড’ সিনেমা। ছবির প্রথম কিস্তিতে অভিনয় করলেও মাতৃত্বকালীন ছুটির কারণে সদ্য মুক্তি পাওয়া ‘রেইড ২’-তে তাকে দেখা যায়নি। তার পরিবর্তে সেই ছবিতে অভিনয় করেছেন বাণী কাপুর। তবে ইলিয়ানা জানিয়েছেন, মাতৃত্বের দায়িত্ব সামলে শিগগিরই আবারও চলচ্চিত্রে ফিরবেন তিনি।
দুই সন্তানের জননী হয়ে ইলিয়ানা ডি’ ক্রুজ নতুন জীবনের অধ্যায় শুরু করলেন। অনুরাগীরাও সোশ্যাল মিডিয়ায় শুভকামনা জানিয়ে ভরিয়ে দিচ্ছেন তাকে ও তার পরিবারের প্রতি ভালোবাসা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com