1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ইরানের আমেরিকার হামলা নিয়ে যা বললেন বলিউডের ইরানি অভিনেত্রী - দৈনিক আমার সময়

ইরানের আমেরিকার হামলা নিয়ে যা বললেন বলিউডের ইরানি অভিনেত্রী

Reporter Name
    প্রকাশিত : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

মধ্যপ্রাচ্যে উত্তপ্ত যুদ্ধ পরিস্থিতিতে আবারও রক্ত ঝরছে। ইরান-ইসরাইল সংঘাতের মাঝখানে এবার ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা। হামলা-পাল্টা হামলায় ধ্বংস হচ্ছে অবকাঠামো, প্রাণ হারাচ্ছে শত শত মানুষ। এই ভয়াবহতার প্রেক্ষাপটে নিজের দেশ ইরানের জন্য গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন বলিউডে কাজ করা ইরানি অভিনেত্রী মান্দানা কারিমি। গত রোববার এক আবেগঘন সামাজিকমাধ্যম পোস্টে তিনি আমেরিকার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘আমেরিকার জন্যই জ্বলছে আমার দেশ। আমি কীভাবে ঠিক থাকব বলুন তো? সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে। শুধু ইরান কিংবা ফিলিস্তিনে নয়, আমাদের চারপাশেই রক্ত ঝরছে। আমেরিকা ও ইসরাইল একের পর এক বিস্ফোরণ ঘটাচ্ছে, কিন্তু বিশ^ চুপ করে দেখছে।’ মান্দানা জানান, তিনি বর্তমানে ইরানের বাইরে থাকলেও তার মন পড়ে আছে দেশের মাটিতে। পরিবার ও স্বজনদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত এই অভিনেত্রী বলেন, ‘আমার মা, ভাই, ভাইপো-ভাইজিরা সবাই ইরানে। একটি ভুল তাদের প্রাণ নিয়ে নিতে পারে। আমি মৃত্যুকে ভয় পাই না, কারণ আমরা যুদ্ধ দেখে বড় হয়েছি। কিন্তু এটা আর কতদিন?’ তিনি আরও লেখেন, ‘নিজেকে খুব অসহায় লাগছে। আমার দেশ জ্বলছে, আর গোটা বিশ^ ব্যাখ্যা খুঁজছে। কেউ চোখ ফিরিয়ে নিচ্ছে, আবার কেউ উল্লাস করছে। ইরান শুধু একটা দেশ না, এটা আমার শেকড়। ইরান আমার মায়ের হাত। ধুলোর মাঝে যেন জুঁইফুলের গন্ধ। যেন ঘুমপাড়ানি গান। সেই ইরানেরই মৃত্যু হচ্ছে। আমি সত্যি ভালো নেই। তাই চুপ করে বসে থাকবেন না। দয়া করে সাহায্য করুন। প্রতিবাদ করুন। নীরবতা মানে হচ্ছে অন্যায়ের সঙ্গী হয়ে যাওয়া।’ বলিউডে ‘কেয়া কুল হ্যায় হাম’, ‘ভাগ জনি’, ‘রয়’-এর মতো ছবিতে অভিনয় করেছেন মান্দানা কারিমি। ‘বিগবস’-এও নজর কেড়েছিলেন অভিনেত্রী।

 

 

 

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com