1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ইরানকে "শত্রু" উল্লেখ করে আমিরাতের প্রেসিডেন্টের কঠোর বার্তা - দৈনিক আমার সময়

ইরানকে “শত্রু” উল্লেখ করে আমিরাতের প্রেসিডেন্টের কঠোর বার্তা

অনলাইন ডেক্স
    প্রকাশিত : রবিবার, ৮ মার্চ, ২০২৬

ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রেক্ষাপটে প্রথমবারের মতো প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তিনি ইরানকে ‘শত্রু’ হিসেবে উল্লেখ করে কড়া বার্তা দিয়েছেন।”

শনিবার (৭ মার্চ) এক হাসপাতালে আহত বেসামরিক মানুষের খোঁজ নিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। সাম্প্রতিক হামলায় আহতদের ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতকে দুর্বল মনে করার কোনো সুযোগ নেই। প্রয়োজন হলে দেশটির শক্তি অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারে।

ইরানের উদ্দেশে তিনি বলেন, আমিরাত একটি সুন্দর ও অনুসরণযোগ্য রাষ্ট্র হলেও এটিকে সহজ লক্ষ্য ভেবে ভুল করা উচিত নয়। আমিরাতের শক্তি অনেক দূর পর্যন্ত বিস্তৃত এবং দেশটি মোটেও দুর্বল নয়।

প্রেসিডেন্ট আরও বলেন, দেশের নাগরিক ও এখানে বসবাসকারী সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সরকার দেশ ও জনগণের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করছে। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন আমিরাত ও এর জনগণকে নিরাপদ রাখেন এবং দেশটিকে শান্তি ও স্থিতিশীলতা দান করেন।

তিনি আরও বলেন, সামনে যে পরিস্থিতিই আসুক, তা আমিরাতকে আরও শক্তিশালী করে তুলবে। ভবিষ্যতে দেশটি আরও শক্ত অবস্থানে থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এর কিছুক্ষণ আগে আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করে। এর আগে ইরানের প্রেসিডেন্ট উপসাগরীয় অঞ্চলে হামলা বন্ধ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন।”

সূত্র- ব্লুমবার্গ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com