চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ডকে আরও আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব এলাকায় গড়ে তোলার লক্ষ্যে গুরুত্বপূর্ণ উদ্যোগ অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায়, ১ জুলাই ২০২৬ তারিখে,
প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী, বিএনপি স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ৩৮ নম্বর ওয়ার্ড জনতার কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ হানিফ সওদাগর।
সাক্ষাৎকালে ওয়ার্ডের চলমান উন্নয়ন কার্যক্রম, ভবিষ্যৎ অবকাঠামো উন্নয়ন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নতি, জনসেবার মান বৃদ্ধি, নাগরিক সুবিধা সম্প্রসারণ এবং ওয়ার্ডবাসীর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
জনতার কাউন্সিলর হানিফ সওদাগর ওয়ার্ডবাসীর প্রত্যাশার কথা তুলে ধরে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় উন্নয়নের ধারা আরও গতিশীল করতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
সাক্ষাৎ শেষে জনতার কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ হানিফ সওদাগর বলেন,
৩৮ নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য এলাকায় রূপান্তর করাই আমাদের লক্ষ্য। জনগণের আস্থা ও ভালোবাসাকে শক্তি হিসেবে নিয়ে উন্নয়নের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে। সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনাও করেন তিনি।
জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবং উন্নয়নকে সামনে রেখে ৩৮ নম্বর ওয়ার্ডের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জনতার কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ হানিফ সওদাগর।
Leave a Reply