1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
অফিস শেষে বাসায় ফিরার পথে ট্রাকের চাপায় এনজিও কর্মী নিহত, চালক আটক - দৈনিক আমার সময়

অফিস শেষে বাসায় ফিরার পথে ট্রাকের চাপায় এনজিও কর্মী নিহত, চালক আটক

সোহেল রানা
    প্রকাশিত : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

মানিকগঞ্জের হরিরামপুরে  ট্রাকের চাপায় মিজানুর রহমান (৩২) নামে এক এনজিও কর্মীর মৃত্যু  হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ছয়টার  দিকে উপজেলার বলড়া ইউনিয়নের হরিরামপুর- বালিরটেক  আঞ্চলিক সড়কের পিপুলিয়া সততা ব্রিকস/স্বাধীন ব্রিকস  (ইটভাটা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের  বরাতে হরিরামপুর থানা  ওসি মুহাম্মদ আফজাল হোসেন জানান,  ঢাকা মেট্রো-ট-২২-৩৮১৬ নম্বরের একটি ট্রাক দ্রুতগতিতে চলার সময় ঝিটকাগামী ঢাকা মেট্রো-হ-৫৯-৬১২৭ নম্বরের  মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক মিজানুর রহমান সড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত মিজানুর রহমান শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের টেপরা গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি গণকল্যাণ ট্রাস্টের দোহার শাখায় ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় দোকানদার মহিদ মোল্লা বলেন,
ট্রাক চালক ওই বাইক আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। পরে স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করে পুলিশে দিয়েছে।

ট্রাকের চালক ফারুক প্রামানিক (৩৩) কুষ্টিয়া জেলার জয়নগর এলাকার জয়নুল প্রামানিকের ছেলে বলে জানা গেছে।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন আরো জানান, ট্রাক জব্দ করা হয়েছে।  এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com