দীর্ঘ নয় বছর পর সোমবার টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে কেন্দ্র করে টাঙ্গাইলে সাজ সাজ রব বিরাজ করছে। নেতা কর্মীরা কেন্দ্রীয় নেতাদের ছবিসহ ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক, শহরের প্রধান প্রধান সড়কসহ গুরত্বপূর্ণ এলাকায় তোরণ, বিলবোর্ড, ব্যানার সাটিয়েছে। সব মিলিয়ে সম্মেলনকে কেন্দ্র করে টাঙ্গাইলে উৎসবের আমেজ বিরাজ করছে। নেতা কর্মীদের মাঝে একটি শব্দ হচ্ছেন সভাপতি-সাধারণ সম্পাদক?
জাতীয় পার্টির নেতা কর্মীরা জানান, সকাল ১০টায় শহরের রাইফেল ক্লাবে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি থাকবেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। প্রধান বক্তা থাকবেন জাতীয় পার্টির মহাসচিব অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু এমপি। এতে জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুুতি কমিটির আহ্বায়ক আব্দুস সালাম চাকলাদারের সভাপতিত্বে সঞ্চালনায় থাকবেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মুহাম্মদ মোজাম্মেল হক।
নেতা কর্মীরা জানান, এর আগে ২০১৫ সালের অক্টোবর শহরের ভাসানী হলে জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ। সেই সম্মেলনে সাবেক সংসদ সদস্য আবুল কাশেমকে সভাপতি ও মুহাম্মদ মোজাম্মেল হককে সাধারণ সম্পাদক করে ১১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। ২০২০ সালের ১৩ অক্টোবর কেন্দ্র থেকে সাবেক সংসদ সদস্য আবুল কাশেমকে আহ্বায়ক ও সালাম চাকদারকে সদস্য সচিবকে ১১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। গত ৭ ফেব্রুয়ারি সালাম চাকলাদারকে আহ্বায়ক ও মুহাম্মদ মোজাম্মেল হককে সদস্য সচিব ১১১ সদস্য বিশিষ্ট জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, সম্মেলনের সকল প্রস্তুতি নেয়া হয়েছে। সভাপতি ও সম্পাদকের বিষয়ে কেন্দ্রীয় নেতারা সিদ্ধান্ত নিবেন। আশা করা হচ্ছে কমিটিতে যোগ্য ও ত্যাগী নেতারা নেতৃত্বে আনা হবে।
Leave a Reply