1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
হজ ও ওমরাহ মেলা শুরু হচ্ছে ১৪ আগস্ট - দৈনিক আমার সময়

হজ ও ওমরাহ মেলা শুরু হচ্ছে ১৪ আগস্ট

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা আগামী ১৪ আগস্ট থেকে শুরু হচ্ছে। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) আয়োজনে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে মেলা চলবে ১৬ আগস্ট পর্যন্ত। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার এ তথ্য জানান। তিনি বলেন, আমরা আগামী ১৪ থেকে ১৬ আগস্ট হজ ও ওমরাহ মেলা করছি। এটি আমাদের একটি বড় ইভেন্ট। মেলার ভ্যেনু চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সেখানে ধর্ম সচিব এ কে এম আফতাব হোসেন প্রামানিক ও বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মহাসচিব বলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও সচিব নাসরীন জাহান সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ফরিদ আহমেদ মজুমদার বলেন, মেলায় বিভিন্ন ব্যাংক, এয়ারলাইন্স ও হজ এজেন্সির স্টল থাকবে। আগামী বছরের হজের নিবন্ধন শুরু হয়েছে। নিবন্ধনের শুরুতে মধ্যস্বত্বভোগীদের বাদ দিয়ে হজযাত্রীদের সরাসরি এজেন্সির সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি করার জন্য আমরা এ মেলাটা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com