জরুরি স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গত বুধবার দিবাগত রাত ২ টা ৫২ মিনিট গুলশানের বাসায় পৌঁছেছেন তিনি। এর আগে মধ্যরাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বেগম জিয়া গত বুধবার রাত ১টা ১৮ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালে যান স্বাস্থ্য পরীক্ষার জন্য। চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে উদ্ধৃত করে এ তথ্য জানান তিনি। হাসপাতালে জরুরি স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরে আসেন বেগম জিয়া। দীর্ঘ কয়েক বছর ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছেন সাবেক এই প্রধানমন্ত্রী। সর্বশেষ তিনি লন্ডন থেকে চিকিৎসা নিয়ে ফেরেন। বর্তমানে চিকিৎসকদের সার্বক্ষণিক তত্ত¡াবধানে রয়েছেন তিনি।
Leave a Reply