1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
 স্বরাষ্ট্র উপদেষ্টা'র নারায়ণগঞ্জ পরিদর্শন - দৈনিক আমার সময়

 স্বরাষ্ট্র উপদেষ্টা’র নারায়ণগঞ্জ পরিদর্শন

মোঃ শফিকুল ইসলাম আরজু, নারায়ণগঞ্জ
    প্রকাশিত : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:) মহোদয় ২৬ জুলাই, (শনিবার) নারায়ণগঞ্জ জেলা পরিদর্শন করেন। পরিদর্শনকালে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় প্রথমে র‌্যাব-১১,আদমজীনগর, সিদ্ধিরগঞ্জ পরিদর্শন করেন। অতঃপর মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনস্ এ আগমন করেন। নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনস্ পরিদর্শনকালে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় পুলিশ লাইন্সের মসজিদ প্রাঙ্গণে একটি জলপাই গাছের চাড়া রোপণ করেন। এরপর তিনি পুলিশ লাইন্স ক্যান্টিন, রেশন স্টোর, মোটরযান ও  জলযান শাখা, পুলিশ লাইন্স মেস পরিদর্শন করেন। এসময় তিনি অফিসার ও ফোর্সদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন এবং দিক নির্দেশনা প্রদান করেন। অতঃপর তিনি নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে ব্রিফিং করেন।
পরিদর্শনকালে জনাব এ কে এম শহিদুর রহমান, অতিরিক্ত আইজিপি, মহাপরিচালক,  (ডিজি), র‌্যাব; জনাব রেজাউল করিম মল্লিক, ডিআইজি, ঢাকা রেঞ্জ; জনাব প্রত্যুষ কুমার মজুমদার, পুলিশ সুপার, নারায়ণগঞ্জ; জনাব তাসমিন আক্তার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ); জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশনস্); জনাব ইসরাত জাহান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি); জনাব মোঃ সোহেল রানা, অতিরিক্ত পুলিশ সুপার(ট্র্যাফিক ও ডিবি);   জনাব মোঃ হাসিনুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার(ক-সার্কেল)সহ জেলা পুলিশের অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com