1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
স্কুল গ্যাং সিজন ৩’ ট্রেইলার ঝড় তুলেছে ইউটিউবে - দৈনিক আমার সময়

স্কুল গ্যাং সিজন ৩’ ট্রেইলার ঝড় তুলেছে ইউটিউবে

অনলাইন ডেক্স
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

ভক্তদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো।

বাংলাদেশি ওয়েব কনটেন্টের ভক্তদের মধ্যে নতুন করে আলোচনায় উঠেছে জনপ্রিয় সিরিজ ‘স্কুল গ্যাং’–এর তৃতীয় সিজন। ইউটিউবে ট্রেইলার প্রকাশের পর থেকে এটি যেন মুহূর্তেই ট্রেন্ডে চলে এসেছে। কয়েক ঘণ্টার মধ্যেই ট্রেইলারটি সোশ্যাল মিডিয়ায় তৈরি করেছে তুমুল সাড়া—কমেন্ট, রিঅ্যাকশন আর শেয়ার বেড়ে গেছে চোখে পড়ার মতো।

দর্শকদের মতে, এবারের সিজনটি আগের দুই সিজনের তুলনায় অনেক বড় পরিসরে নির্মিত। সেই আভাস স্পষ্ট ট্রেইলারেই।
প্র্যাংক কিং টিমের সাথী, মিরাজ, শান্ত, লামহা, রাফসান, রাজসহ পরিচিত মুখগুলোর পাশাপাশি এবার যুক্ত হয়েছেন বেশ কিছু প্রতিষ্ঠিত অভিনয়শিল্পী। দেখা গেছে প্রত্যয় হিরোন, ফজলুর রহমান বাবু, দীপা খন্দকার, শহীদুজ্জামান সেলিম, মান্নাত মুন্না—এই তারকাদের উপস্থিতি পুরো ট্রেইলারকে করেছে আরও শক্তিশালী এবং সিনেম্যাটিক।

নির্মাতা আর্থিক সজীব বলেন,
“এই সিজনে নতুনত্বই ছিল আমাদের প্রধান লক্ষ্য। গল্প নির্মাণ, লোকেশন নির্বাচন থেকে শুরু করে প্রতিটি দৃশ্য—সবকিছুতেই আমরা পরিবর্তন আনার চেষ্টা করেছি। দর্শকরা এমন কিছু দেখতে পাবেন, যা স্কুল গ্যাং–এর আগের সিজনগুলোতেও ছিল না।”

ট্রেইলারের শট কম্পোজিশন, ব্যাকগ্রাউন্ড স্কোর, অ্যাকশন ও থ্রিল—সব মিলিয়ে দর্শকচাহিদা এখন অনেক উঁচুতে। অনেকে বলছেন, বাংলাদেশি ওয়েব সিরিজে এমন ফিল্মিক ভিজ্যুয়াল খুব কমই দেখা যায়।

সিরিজটি প্রকাশের আগেই যেভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে, তাতে আশা করা হচ্ছে—প্রকাশের দিন ‘স্কুল গ্যাং সিজন ৩’ আরও বড় চমক নিয়ে আসবে।
দর্শকরা এখন শুধু অপেক্ষায়—কবে মিলবে পূর্ণ সিজনের স্বাদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com