চট্টগ্রাম সীতাকুণ্ডে বার-আউলিয়া ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র গাড়িসহ চার জন ডাকাত আটক। রবিবার ০২ জুলাই ২৩খ্রিঃ ভোর ০৩.৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড থানাধীন ০৮নং সোনাইছড়ি বারআউলিয়া রাইজিং সিএনজি ষ্টেশনের সামনে চট্টগ্রাম টু ঢাকা মহাসড়কের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর একদল ডাকাত দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতির সময় ৪ জন ডাকাত ও তাদের ব্যবহিত গাড়ি আটক করে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।
আটককৃত ডাকাতরা হলেন, ১। মোঃ সোহেল (১৯), পিতা- আঃ হান্নান বকুল, মাতা- লায়লা বেগম, ২। মোঃ নাহিদ (২০), পিতা- মোঃ মনির আহম্মদ , মাতা- অজিফা খাতুন, উভয় সাং- অনন্তপুর ,০৪ নং ওয়ার্ড, মোহন্তবাড়ী, বাড়বকুন্ড, ৩। মোঃ আসিকুল (২০), পিতা- একরামুল হক, মাতা- আলেয়া বেগম, সাং- মান্দারীটোলা, (বড়বাড়ী), ০৩নং ওয়ার্ড, বাড়বকুন্ড, ৪। ইমন হোসেন (১৯), পিতা- মোঃ হানিফ, মাতা- তফুরা বেগম, সাং-অনন্তপুর।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তোফায়েল আহমেদ বলেন, আমরা গোপন সংবাদে জানতে পারি বার-আউলিয়ায় এক দল ডাকাত ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছে। এসআই ফারুক হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে ডাকাত দলকে আটক করা হয়। আসামীদের জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply