1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু - দৈনিক আমার সময়

সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সিরাজুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধি
    প্রকাশিত : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

সাতক্ষীরা, ২৬ নভেম্বর ২০২৫ জেলার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে সুস্মিতা দেবনাথ (৭) ও রিয়া দাশ (৭) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার মৌতলা ইউনিয়নের নামাজগড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
রিয়া দাশ নামাজগড় গ্রামের প্রয়াত উত্তম দাশের কন্যা এবং সুস্মিতা দেবনাথ একই এলাকার রাম প্রসাদ দেবনাথের কন্যা। তারা উভয়ই নামাজগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহত রিয়া দাশের কাকা সুদর্শন দাশ জানান, ‘রিয়ার মা ভারতী দাশ দুপুরে রিয়া ও সুস্মিতাকে নিয়ে প্রতিবেশী আনন্দ চক্রবর্তীর পুকুরে গোসলের উদ্দেশ্যে বের হন। তিনি শিশু দুটিকে পুকুর পাড়ে রেখে বাড়িতে কাপড় আনতে যান। অল্প কিছুক্ষণ পর সেখানে ফিরে এসে তিনি রিয়া ও সুস্মিতাকে দেখতে না পেয়ে পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে দুই শিশুর নিথর দেহ উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান,  এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তাদের মরদেহ সৎকারের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com