1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সাতক্ষীরায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

সাতক্ষীরায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিরাজুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধি
    প্রকাশিত : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

সাতক্ষীরা, ৩০ নভেম্বর, ২০২৫) : জেলায় বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপির আয়োজনে গতকাল  শনিবার বিকেলে জেলা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ পৌর অডিটোরিয়ামে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম।
জেলা ওলামা দলের আহ্বায়ক মোহাম্মদ আনিসুর রহমানের সঞ্চালনায় দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, যুগ্ম আহ্বায়ক তাজকিন আহমেদ চিশতিসহ জেলা বিএনপি, পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, তাঁতীদল, কৃষক দল, জাসাস, ওলামা দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এছাড়া সাধারণ মানুষও এতে অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে দলীয় নেতা-কর্মীরা খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতার জন্য দোয়া করেন এবং দলের ঐক্য ও জনগণের কল্যাণে মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com