1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সরকার গণমাধ্যমের উপর আক্রমণকে সভ্যতার উপর আক্রমণ হিসেবে বিবেচনা করে - তথ্য ও সম্প্রচার মন্ত্রী - দৈনিক আমার সময়

সরকার গণমাধ্যমের উপর আক্রমণকে সভ্যতার উপর আক্রমণ হিসেবে বিবেচনা করে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

যেকোনো গণমাধ্যমের উপর আক্রমণকে সভ্যতার উপর আক্রমণ হিসেবে সরকার বিবেচনা করে – বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তথ্যমন্ত্রী আজ কাওরানবাজারে দৈনিক প্রথম আলো’র অফিস পরিদর্শনকালে এ কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন।

প্রথম আলো পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তথ্যমন্ত্রী বলেন, কাছে থেকে এ ধ্বংসযজ্ঞ দেখে এর সাথে যে সভ্যতা বিরোধী চিন্তা কাজ করেছে তা বেরিয়ে পড়েছে।

তিনি বলেন, এ ধরনের অপশক্তি যাতে সমাজে প্রশ্রয় না পায় সে ব্যাপারে রাষ্ট্র ও সরকার সচেতন থাকবে এবং বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে।

তথ্যমন্ত্রী বলেন, কোনো অপরাধ তামাদি হতে পারে না। যেকোনো অপরাধ, সেটা তাৎক্ষণিকভাবেই হোক বা যত সময়ের ব্যবধানেই হোক, তা জবাবদিহি ও বিচার প্রক্রিয়ার আওতায় আনতেই হবে।

তথ্যমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার ব্যাপারে প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেন।

প্রথম আলো পরিদর্শন শেষে তথ্যমন্ত্রী ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন।
– ইমরানুল হাসান জনসংযোগ কর্মকর্তা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com