1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দরবনকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে, রনী খাতুন ইউ এন ও - দৈনিক আমার সময়

সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দরবনকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে, রনী খাতুন ইউ এন ও

সিরাজুল ইসলাম সাতক্ষীরা
    প্রকাশিত : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

সবার সম্মিলিত করার চেষ্টায় সুন্দরবনকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে সুন্দরবন আমাদের মা মা যদি না থাকে আমরাও থাকতে পারবো না প্রতিবছর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে সুন্দরবন আমাদের উপকূলীয় কটি ‌মানুষের জীবন রক্ষা করছে। সুন্দরবন আমাদের জাতির গর্ব জাতীয় সম্পদ এই জাতীয় সম্পদ বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনার আমার সকলের এদেশের ১৮ কোটি মানুষের তাই আসন সুন্দরবনকে বাঁচাতে আমরা সবাই সহযোগিতা করি নিজেরাও বেঁচে থাকি ‌। কথাগুলো বলেছেন সাতক্ষীরা জেলার অত্যন্ত উপজেলা শ্যামনগর উপজেলা জনবান্ধব কর্মদক্ষ নির্বাহী অফিসার রনি খাতুন ‌।উপকূলের নদী ও সুন্দরবনকেন্দ্রিক সংস্কৃতিতে নেই কোনো ভেদাভেদÑ এমনটাই বললেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রনি খাতুন। তাঁর মতে, বনবিবি, দুখে যাত্রা, পালাগানসহ নানা লোকজ ঐতিহ্য কেবল বিনোদনের মাধ্যম নয়; এগুলো এ অঞ্চলের মানুষের জীবন, বিশ্বাস ও সামাজিক বন্ধনের অবিচ্ছেদ্য অংশ।
রনি খাতুন বলেন, “আমরা ছোটবেলায় দেখেছি দুর্গাপূজায় বালাগানের আয়োজন হতো, যেখানে হিন্দু-মুসলমান সবাই অংশ নিত। যুবকেরা টাকা তুলে অনুষ্ঠান করত, গ্রামের সবাই আসত। তখন আনন্দ ছিল সবার মধ্যে ভাগাভাগি করা।” তবে জলবায়ু পরিবর্তন, পেশা বদল ও আধুনিকতার চাপে এসব উৎসব ক্রমেই হারিয়ে যাচ্ছে।
সুন্দরবনের পেশাজীবী বাওয়ালি, মাওয়ালিরা বনবিবির প্রতি গভীর বিশ্বাস পোষণ করেন। বনে যাওয়ার আগে তাঁরা নির্দিষ্ট নিয়ম-নীতি পালন করেন। প্রাকৃতিক দুর্যোগ, বাঘ, কুমির, সাপ কিংবা অন্যান্য বিপদের মুখোমুখি হওয়া সত্ত্বেও এই সংস্কৃতি তাঁদের সাহস জোগায় এবং জীবিকা নির্বাহে প্রেরণা দেয়।
বনজীবী সুপদ মণ্ডল জানান, “সুন্দরবনের পেশায় কোনো ধর্মীয় ভেদাভেদ নেই। সবাই একই বিশ্বাসে যুক্ত।” পরিসংখ্যান বলছে, প্রায় চার লাখ মানুষ প্রত্যক্ষভাবে সুন্দরবনের পেশার সঙ্গে যুক্ত।
জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলের অনেক এলাকায় কৃষি ক্ষতিগ্রস্ত হয়েছে। লবণপানির চিংড়ি চাষ বিস্তারের ফলে বহু মানুষ কৃষি ছেড়ে বননির্ভর পেশায় যোগ দিচ্ছেন। কিন্তু নতুন প্রজন্মের বনজীবীরা ঐতিহ্যবাহী সংস্কৃতি পুরোপুরি আত্মস্থ করতে না পারায় বনসম্পদ হুমকিতে পড়ছে।
ইউএনও রনি খাতুন মনে করেন, সুন্দরবনের সংস্কৃতি রক্ষায় উদ্যোগ নিলে শুধু বনই নয়, প্রকৃতি, পরিবেশ এবং মানুষের জীবন-জীবিকা ও অর্থনৈতিক ক্ষতির হাত থেকে বাঁচানো সম্ভব হবে। তাঁর ভাষায়, “একটি সংস্কৃতি রক্ষা মানে প্রকৃতি রক্ষা। বনজীবী সংস্কৃতিও তারই একটি অংশ।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com