1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সওজের জায়গায় বিএনপির অস্থায়ী কার্যালয়সহ সব স্থাপনা উচ্ছেদ করুন'..শ্রীপুরে সাংসদ রফিকুল ইসলাম  - দৈনিক আমার সময়

সওজের জায়গায় বিএনপির অস্থায়ী কার্যালয়সহ সব স্থাপনা উচ্ছেদ করুন’..শ্রীপুরে সাংসদ রফিকুল ইসলাম 

আলফাজ সরকার, গাজীপুর
    প্রকাশিত : রবিবার, ৩ মে, ২০২৬
গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু বলেছেন ,’জলাবদ্ধতা নিরসনে মহাসড়কের পাশ দিয়ে দ্রুত সময়ের মধ্যেই ড্রেনের কাজ শুরু হবে। যা সড়ক ও আশপাশের পানি নিষ্কাশনে সহায়ক ভূমিকা পালন করবে। উন্নয়ন কাজের অংশ হিসেবে কাজ হবে পরিকল্পিত ও টেকসই।’
তিনি আরও বলেন,’মহাসড়কের পাশে সড়ক ও জনপদ বিভাগের  (সওজের) জায়গা জবরদখল করে গড়ে ওঠা সকল স্থাপনা উচ্ছেদ করা হবে। এখানে গড়ে উঠা বিএনপি বা কোনো রাজনৈতিক দলের কার্যালয়ও অবৈধ। তাই, এগুলোসহ সকল স্থাপনা দ্রুত উচ্ছেদ করতে হবে। এতে সড়কের শৃঙ্খলা ফিরার পাশাপাশি জনগণের ভোগান্তি কমে যাবে।’
রোববার (৩ মে) দুপুরের দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের রঙিলা বাজার এলাকায় জলাবদ্ধতা নিরসনে করণীয় নির্ধারণে মহাসড়ক পরিদর্শনে গিয়ে তিনি এই নির্দেশনা কথা বলেন তিনি।
এসময় মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে গড়ে উঠা সব অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন সাংসদ অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঁইয়া, সওজের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ,
উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. তৌহীদুল ইসলাম, সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাহফুল হাসান হান্নান প্রমুখ।
এসময় সওজের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রঙিলা বাজার এলাকায় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এ সমস্যার সমাধানে স্থানীয় সাংসদের নির্দেশনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা সহজ হবে। দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com