1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
শেখ সোহেল মাহমুদের কথা ও আশিক বন্ধু'র সুরে অন্তরা ঘোষের গান  - দৈনিক আমার সময়

শেখ সোহেল মাহমুদের কথা ও আশিক বন্ধু’র সুরে অন্তরা ঘোষের গান 

নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

কন্ঠশিল্পী অন্তরা ঘোষ স্কুল জীবন থেকে গান করেন। খুলনা বেতারেও তালিকাভুক্ত। পেশাগত ব্যস্ততায় শুধু মৌলিক গানে সময় দিতে পারেননি। তবে গানের চর্চাও থেমে থাকেনি। তারই ধারাবাহিকতায় গতকাল ১৪ আগষ্ট শুক্রবার রাতে অন্তরা ঘোষের প্রথম মৌলিক গান- অচেনা এক অনুভূতি” শিরোনামের গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটির সুরকার ও পরিচালক আশিক বন্ধু, গীতিকার এ্যাডভোকেট শেখ সোহেল মাহমুদ। গানটি প্রকাশ হবে বাংলা ভাইব” ইউটিউব চ্যানেলে। শিল্পী অন্তরা ঘোষ বলেন- দীর্ঘ বছর যাবৎ গানের সাথে যুক্ত। স্কুল জীবন থেকে গানের সাথে আছি, গান খুব ভালোবাসি। তাই মৌলিক গান করার ইচ্ছে ছিল। এবার সে আশায় ইচ্ছেটা পূরণ হলো।

আজকের গানটি অনেক সুন্দর। গীতিকার দারুণ লিখেছেন। সুরটাও অন্যরকম ভালো লাগার। গীতিকার ও প্রযোজক এ্যাডভোকেট শেখ সোহেল মাহমুদ বলেন- এটা আমার লেখা প্রথম প্রেমে পড়ার গান। প্রথম রেকর্ডিং হওয়া মৌলিক গান। শিল্পী অন্তরা ম্যাম মিষ্টি কন্ঠে খুব চমৎকার ভাবে গেয়েছেন। রেকর্ডিং এর পর মনে হয়েছে গানটা পরিপূর্ণ। আশিক বন্ধুর সুর ও পরিচালনাও বেশ সুন্দর। সবমিলিয়ে আমাদের অনেকগুলো নতুন গানের প্রজেক্টের শুরুটা অসাধারণ ভাবে সূচনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com