1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
লালপুরে ফসলের মাঠ থেকে কবিরাজের মরদেহ উদ্ধার - দৈনিক আমার সময়

লালপুরে ফসলের মাঠ থেকে কবিরাজের মরদেহ উদ্ধার

রতন আলী, নিজস্ব প্রতিবেদক নাটোর :
    প্রকাশিত : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
নাটোরের লালপুরে ফসলের মাঠ থেকে মাজেদুল ইসলাম (৫২) নামে এক তান্ত্রিক  কবিরাজের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার সকালে উপজেলার আব্দুলপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মাজেদুল একই এলাকার ইয়ার আলীর  ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাজেদুল একাধিক জনের থেকে ঋণ নিয়ে জুয়া খেলতো। এনিয়ে তার পারিবারিক কলহ চলে আসছি। ঋণের বোঝা ও পাওনাদারদের চাপ সইতে না পেরে সে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমিনুজ্জামান বলেন, মরদেহের পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com