কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার ১নং রাজিবপুর ইউনিয়ন পরিষদে অসহায়, দুস্থদের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণের শুভ উদ্ভোদন করা হয়েছে।
বুধবার (২১ জুন) বেলা ১১ টা দিকে প্রধান অতিথি হিসেবে চাউল বিতরণ শুভ উদ্বোধন করেন রাজিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো। পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে বিনামূল্যে রাজিবপুর ইউনিয়নে আট হাজার এক শত আশি জন মানুষের মাঝে জনপ্রতি ১০ কেজি করে ভিজিএফের এ চাউল পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, ১নং রাজিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াস, ট্যাগ অফিসার সহ ইউপির সকল সদস্য।
রাজিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন মোহম্মদ ইলিয়াস বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশে জনপ্রতি ১০ কেজি করে ভিজিএফ চাউল বিতরণ করা হচ্ছে। আমার ইউনিয়নেও সুষ্ঠভাবে ভিজিএফ চাউল বিতরণ করা হবে। ইউনিয়ন পরিষদের পক্ষ হতে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান তিনি।
উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো বলেন, হতদরিদ্রের জন্য ঈদ উপহারের চাল সুষ্ঠু ও সুন্দরভাবে বিতরণ করা হচ্ছে। কোনো প্রকার অনিয়ম হলে কাউকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না।
Leave a Reply