1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রাজউকের পূর্বাচল স্টেট-৩: উপ-পরিচালক আসমার দুর্নীতি প্রকাশ (দ্বিতীয় পর্ব) - দৈনিক আমার সময়

রাজউকের পূর্বাচল স্টেট-৩: উপ-পরিচালক আসমার দুর্নীতি প্রকাশ (দ্বিতীয় পর্ব)

কোহিনুর বেগম
    প্রকাশিত : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর বর্তমান উপ-পরিচালক আসমার বিরুদ্ধে পাহাড় সমান অনিয়ম দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। তবে এতো অভিযোগ থাকার পরেও রহস্যজনক কারণে কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এর আগে গত ২৮ আগস্ট, ২০২৫ তারিখে ‘রাজউকের পূর্বাচল স্টেট-৩ এর উপ-পরিচালক আসমা…শত কোটি টাকার মালিক’ শিরোনামে তার অনিয়ম-দুর্নীতি নিয়ে প্রথম পর্ব প্রকাশিত হয়।

অনুসন্ধানে জানা গেছে, বিগত ফাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে কালিগঞ্জের পূর্বাচলে আদিবাসীদের জন্য ১৪৪০টি প্লট দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্লট থেকে শেখ হাসিনা ও তার পরিবারকে বেশ কিছু দেওয়া হয়। আর এর মাস্টারমাইন্ড ছিলেন এই উপ-পরিচালক আসমা। সে সময় শেখ হাসিনা ও তার পরিবারের নামে প্লট দেওয়ার সুযোগকে কাজে লাগিয়ে পূর্বাচলে ৩ কাঠা আয়তনের ১০টি প্লট আসমা নিজে হাতিয়ে নেন। তার এই কাজে সহায়তা করেছিলেন তৎকালিন রাজউকের চেয়ারম্যান।

ওই ১০টি প্লটের বর্তমান মূল্য প্রায় ৭০-৮০ কোটি টাকা। সরকার পরিবর্তনের পর আসমা নিজেকে রক্ষা করতে প্লটগুলো অন্য নামে হস্তান্তর করেন। ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী আসমা পূর্বাচলের আদিবাসী প্লটের অ্যাওয়ার্ডে থাকা ব্যক্তিদের নাম ও ছবি সুকৌশলে পরিবর্তন করে কোটি কোটি টাকা হাতিয়ে নেন।

এছাড়া তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে যে, তিনি অন্যের ছবি বসিয়ে বৈদেশিক প্লটের মালিকানা পরিবর্তন করেন। আবার কারো কারো ফাইলে নানা রকম ভুল ধরে মোটা অংকের টাকা হাতিয়ে নেন উপ-পরিচালক আসমা।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, পূর্বাচলে যাদের ৭.৫, ৫ ও ৩ কাঠার প্লট বরাদ্দ রয়েছে তাদের প্রত্যেকের কাছ থেকে তিনি মোটা অংকের টাকা নানা অজুহাতে হাতিয়ে নিয়েছেন।

আসমা ঝিলমিল স্টেটে থাকাকালিন সময়ে তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ওঠে। কিন্তু তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর হওয়ার কারণে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারেনি। রাজউকের অনিয়মের মহানায়িকা আসমার বরিশালে রয়েছে শত কোটি টাকার সম্পদ।

নাম প্রকাশে অনিচ্ছুক রাজউকের এক কর্মকর্তা জানান, ফ্যাসিস্ট সরকারের আমলে আসমা ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে শত শত কোটি টাকা এবং প্লটের মালিক হন। তার কাছে যাওয়া কোনো ফাইল উৎকোচ ছাড়া তিনি ছাড়েন না। রাজউকের এক কর্মকর্তার সাথে তার অনৈতিক সম্পর্ক থাকার কথাও জানান ও কর্মকর্তা।
প্রতিবেদক এ ব্যাপারে উপ-পরিচালক আসমার মতামত জানতে ফোনে যোগাযোগ করলে তিনি প্রতিবেদককে কোন তথ্য দিবেন না বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com