1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
মানিব্যাগে সূত্র ধরেই হত্যা মামলার আসামি গ্রেপ্তার - দৈনিক আমার সময়

মানিব্যাগে সূত্র ধরেই হত্যা মামলার আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
    প্রকাশিত : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

ময়মনসিংহের ত্রিশালে চাল ব্যবসায়ী সুসেন চন্দ্র সরকার (৬২) হত্যার ঘটনায় মরদেহের পাশে পড়ে থাকা একটি মানিব্যাগের সূত্র ধরে তাবারক আকন্দ কামাল (৫৭) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৮ মার্চ)  রাত ১১টার দিকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আসামী তাবারক হোসেন আকন্দ কামাল আমিরাবাড়ি সাইনবোর্ড এলাকার মৃত আব্দুর রশিদ আকন্দ’র ছেলে।

পুলিশ জানায়, গত বছরের ৯ ফেব্রুয়ারি রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ত্রিশাল উপজেলার সাউথকান্দা এলাকায় ভাই ভাই এন্টারপ্রাইজ নামের ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে সুসেন চন্দ্র সরকারকে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় পরদিন ত্রিশাল থানায় একটি হত্যা মামলা করা হয়।

ঘটনাস্থল থেকে ক্রাইমসিনের সময় মরদেহের পাশ থেকে একটি মানিব্যাগ জব্দ করা হয়। ওই মানিব্যাগে থাকা জন্মনিবন্ধন সনদের সূত্র ধরে তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামিকে শনাক্ত করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পরে অভিযান চালিয়ে গাজীপুরের শ্রীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার ব্যক্তি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত বলে জানা গেছে। ঘটনার সময় তিনি অন্য আসামিদের সঙ্গে পরিকল্পিতভাবে ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে ভিকটিমকে হত্যা করেন। এ ঘটনায় অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিহত সুসেন চন্দ্র সরকার ত্রিশাল উপজেলার সাউথকান্দা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি বগার বাজার চৌরাস্তায় ‘মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ’-এর মালিক ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com