মাগুরায় ভোজন গুহ (৫২) নামে এক কলা ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ। শহরের ছায়াবীথি সড়কের ঋষিপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ভোজন গুহ মাগুরার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের কুমরুল গ্রামের মৃত শন্তশ কুমার গুহের ছেলে। তিনি পেশায় একজন কলা বিক্রেতা ছিলেন। এ ব্যাপারে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. মিরাজুল ইসলাম বলেন, রাত ১১টার দিকে খবর পাই ছায়াবীথি সড়কে ঋষিপাড়ায় সড়কের পাশে একজনের লাশ পড়ে আছে। তাৎক্ষণিকভাবে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। পরে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়। নিহত ব্যক্তি পেশায় একজন কলা বিক্রেতা। গত চার মাস ধরে তিনি মাগুরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে পরিবার নিয়ে বাসা ভাড়ায় বসবাস করছিলেন। এ ঘটনায় ওই এলাকার আবির নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তার বাড়ি থেকে রক্তমাখা একটি ছুরি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবির পুলিশের কাছে এ হত্যাকাÐের কথা স্বীকার করেছেন। তিনি আরও জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে এই হত্যাকাÐ সংঘটিত হলো, তা খতিয়ে দেখতে তদন্ত করা হচ্ছে।
Leave a Reply