ময়মনসিংহে ১৮ বছর উর্ধ্বে সকল নাগরিকের জন্য কোভিড-১৯ ৩য় ও ৪র্থ ডোজের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে।১০ ও ১১ জুলাই সোম ও মঙ্গলবার দুইদিন ব্যাপী মসিকের সকল ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন। বিশেষ টিকাদান ক্যাম্পেইনে সোমবার সকালে মসিকের ২নং ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ডে টিকাদান ক্যাম্পেইন সরেজমিনে পরিদর্শন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ। পরিদর্শনকালে মসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ জানান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু মহোদয়ের নির্দেশনায় ৩য় ও ৪র্থ ডোজের টিকাদান কর্মসূচির সব প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন। যারা টিকা দেননি তারা এই ক্যাম্পেইনে টিকা দিতে পারবেন।পরিদর্শনকালে মসিকের ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ গোলাম রফিক দুদু,খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, টিকাদান সুপারভাইজার মোঃ মাসুম মিয়াসহ প্রমুখ।এসময় টিকাদান ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন মসিকের সহকারী স্বাস্থ্য পরিদর্শক শামছুর নাহার, স্বাস্থ্য সহকারী মমতাজ বেগম, ভলান্টিয়ার ইয়াসিন আরাফাতসহ প্রমুখ।এছাড়াও সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সচেতনতামূলক লিফলেট বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
Leave a Reply