1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ভারতকে তো যে কেউ হারাতে পারে, বাংলাদেশ কেন পারবে না? - দৈনিক আমার সময়

ভারতকে তো যে কেউ হারাতে পারে, বাংলাদেশ কেন পারবে না?

অনলাইন ডেক্স
    প্রকাশিত : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

এশিয়া কাপ টি–টোয়েন্টির সুপার ফোরে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী শোনাল টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্সকে। তিনি স্পষ্ট করে বলেছেন, ‘প্রতিটি দলেরই ভারতকে হারানোর ক্ষমতা আছে।মঙ্গলবার সংবাদমাধ্যমে সিমন্স বলেন, ‘খেলা নির্ভর করে ওই দিনের তিন ঘণ্টা অর্ধেক সময়ের উপর। ভারতের আগে কী করেছে, সেটা গুরুত্বপূর্ণ নয়। বুধবার আমরা কী করি, সেটাই আসল ব্যাপার।’

ভারতের বিপক্ষে জয়ের পথ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে চাই। ভারতকে ভুল করতে বাধ্য করার চেষ্টা করব। এভাবেই আমরা ম্যাচ জিততে পারি।’

শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে ছয় উইকেটের জয়ের পর ভারত ম্যাচকে ঘিরে বাড়তি উচ্ছ্বাস দেখা দিচ্ছে দলে। এ বিষয়ে সিমন্স বলেন, ‘প্রতিটি ম্যাচেই চাপ থাকে। তবে ভারতের বিপক্ষে ম্যাচে বাড়তি আগ্রহ থাকে, কারণ তারা বিশ্বের এক নম্বর টি–টোয়েন্টি দল। আমরা সেটাই উপভোগ করব। আনন্দ নিয়ে খেলব, আর এভাবেই সেরা পারফরম্যান্স দিতে পারব।’

শান্ত মেজাজে থাকা কোচ আবারও খেলোয়াড়দের মনে করিয়ে দিলেন, লক্ষ্য কেবল একটি ম্যাচ জেতা নয়। সিমন্স বলেন, ‘আমি চেষ্টা করি আবেগ নিয়ন্ত্রণে রাখতে। আমরা কেবল শ্রীলঙ্কাকে হারাতে আসিনি। আমরা এসেছি টুর্নামেন্ট জিততে। তাই যতক্ষণ না আমরা বাদ পড়ছি বা শিরোপা জিতছি, সবাইকে মনোযোগ ধরে রাখতে হবে।’

দুবাইয়ের পিচ নিয়ে সিমন্স মনে করেন, টসের প্রভাব তেমন নেই। তিনি বলেন, ‘৪০ ওভারে আমি উইকেটে তেমন কোনো পার্থক্য দেখিনি। এখানে অনেক ভালো পিচ তৈরি করা হয়েছে। ব্যাটিংয়ের জন্য দারুণ উইকেট। তবে বোলারদের খুব ভালোভাবে বল করতে হবে। টসে বড় কোনো সুবিধা নেই।’

তবে ব্যাক টু ব্যাক ম্যাচের সূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সিমন্স। ভারত ম্যাচের পরদিনই পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। তিনি বলেন, ‘টানা দুই দিন টি–টোয়েন্টি বা ওয়ানডে খেলা খুবই কঠিন। আদর্শ নয়। তবুও আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়েছি। আমাদের খেলোয়াড়রা ফিট আছে। তবে এটা কোনো দলের জন্যই ন্যায্য নয়। টানা দুই দিন খেলা যে কতটা কঠিন, বাইরে থেকে তা বোঝা যায় না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com