1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নড়াইলে শিশু জান্নাতুল ধর্ষণ ও হত্যা মামলায় আসামির ফাঁসি - দৈনিক আমার সময়

নড়াইলে শিশু জান্নাতুল ধর্ষণ ও হত্যা মামলায় আসামির ফাঁসি

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি
    প্রকাশিত : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

নড়াইলে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নে রামচন্দ্রপুর গ্রামের পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে ধর্ষণ পূর্বক হত্যা মামলার ঘটনায় আসামি প্রতিবেশী রবিউল সিকদার (রবি) ৩৫ কে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। একইসাথে তিনলক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

 

১৯ আগস্ট (বুধবার) দুপুর সাড়ে ১২টার দিকে নড়াইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) তারিকুজ্জামান লিটু বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

রবিউল ইসলাম ওরফে রবি রামচন্দ্রপুর গ্রামের আতিয়ার শিকদারের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

 

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই বিকেলে রামচন্দ্রপুর গ্রামে জান্নাতুল মাওয়াকে একা পেয়ে নিজের ঘরে নিয়ে ধর্ষণ ও হত্যা করেন রবিউল। পরদিন শিশুটির বাবা বাদী হয়ে রবিউলকে একমাত্র আসামি করে নড়াইল সদর থানায় মামলা করেন। ওই দিন সকাল নয়টার দিকে দত্তপাড়া এলাকা থেকে স্থানীয় লোকজন রবিউলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com