1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রদর্শনী অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রদর্শনী অনুষ্ঠিত

মোঃ আল মামুন,জেলা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া 
    প্রকাশিত : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
Oplus_16908288
ব্রাহ্মণবাড়িয়ায়  জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে শহরের বোর্ডিং এর মাঠে আনুষ্ঠানিকভাবে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ হাবিবুল ইসলাম। প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রদর্শনীতে আধুনিক পশুপালন প্রযুক্তি, দুগ্ধ উৎপাদন, পোলট্রি ব্যবস্থাপনা, প্রাণিসম্পদ রোগ প্রতিরোধ ও কৃত্রিম প্রজননসহ বিভিন্ন বিষয়ে স্টল স্থাপন করা হয়। কৃষক, খামারি ও দর্শনার্থীরা এসব স্টল থেকে আধুনিক খামার ব্যবস্থাপনা বিষয়ে তথ্য সংগ্রহ করেন।
বক্তারা বলেন, দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। আধুনিক প্রযুক্তি ও উন্নত পদ্ধতির ব্যবহারের মাধ্যমে দুধ, মাংস ও ডিম উৎপাদন আরও বৃদ্ধি করা সম্ভব বলে মন্তব্য করেন তারা।
অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, ব্রাহ্মণবাড়িয়া সদর এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)।
প্রদর্শনী শেষে অংশগ্রহণকারী খামারি ও প্রতিষ্ঠানগুলোর মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com