1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বেনাপোল সীমান্তে পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার - দৈনিক আমার সময়

বেনাপোল সীমান্তে পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজুল ইসলাম সাতক্ষীরা
    প্রকাশিত : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

বেনাপোলের পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিনসহ আক্তারুল ইসলাম (৪০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৯ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল খুরশিদ আনোয়ার।
গ্রেপ্তার আক্তারুল পুটখালী গ্রামের উত্তরপাড়ার আতিয়ার রহমান বাবুর ছেলে।
লে. কর্নেল খুরশিদ আনোয়ার জানান, গোপন সংবাদে তারা জানতে পারেন আক্তারুল নামে এক অস্ত্র ব্যবসায়ী সীমান্তের পুটখালী গ্রামের উত্তরপাড়ায় অস্ত্রসহ অবস্থান করছে। এমন সংবাদে বিজিবির একটি দল শুক্রবার রাত ১০টার দিকে ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আক্তারুলের বিরুদ্ধে অস্ত্র-আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com