ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে
সাংবাদিক মো. ইব্রাহীম খান সাদাতের সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, সিনিয়র সহ-সভাপতি মো. জসিম উদ্দিন, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মো. আরজু মিয়া, ডেইলি পোষ্টের জেলা প্রতিনিধি সৈয়দ মোহাম্মদ আকরাম, দৈনিক দিনকালের জেলা প্রতিনিধ নিয়াজ মোহাম্মদ খান বিটু, দৈনিক দিনদর্পণের ভারপ্রাপ্ত সম্পাদক মো. শাহজাদা, ৭১ টিভির জেলা প্রতিনিধি জালাল উদ্দিন রুমী, একুশে টিভির জেলা প্রতিনিধি মীর মোহাম্মদ শাহিন, আর টিভির জেলা আজিজুর রহমান পায়েল, মাছরাঙ্গা টেলিভিশনের জেলা সংবাদদাতা আশেক মান্নান হিমেল, দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি খন্দকার শফিকুল আলম, দৈনিক নতুন সময়ের জেলা প্রতিনিধি আবুল হাসনাত রাফি, দৈনিক আমার সময় জেলা প্রতিনিধি আল মামুন, ডিবিসি টিভির জন্য সংবাদদাতা খন্দকার রায়হান, বাংলাদেশ গার্ডিয়ানে জেলা প্রতিনিধি চয়ন বিশ্বাস বিশ্বাস।
আলোচনা সভায় অর্থ সম্পাদক মোশাররফ হোসেন বেলাল, সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক মোজাম্মেল চৌধুরীসহ ব্রাহ্মণবাড়িয়া জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন, মুক্তিযুদ্ধে শহীদ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিচারণ করা হয়। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহবান করা হয়। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ গড়ার কথা বলেন। ৯ মাস যুদ্ধের পর স্বাধীন দেশ পেয়েছি। স্বাধীনতা সংগ্রাম ইতিহাসে ব্রাহ্মণবাড়িয়ার অনেক শহীদ হয়েছে।
Leave a Reply