1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা - দৈনিক আমার সময়

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : রবিবার, ২৮ মে, ২০২৩

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৮ মে দুপুর ২টায় বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান। বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মোঃ আহসান হাবিব খান, নির্বাচন কমিশনের সচিব মোঃ জাহাঙ্গীর আলম। এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার), র‌্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল মোঃ মাহমুদুল হাসান, জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন, জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম, ইভিএম’র প্রকল্প পরিচালক কর্নেল সৈয়দ রাকিবুল হাসান পিএসসি, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির প্রমূখ। সভায় অতিথিরা আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com