1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশালে বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা - দৈনিক আমার সময়

বরিশালে বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বরিশালে ৩০তম বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগ মুক্তি” এই প্রতিপাদ্য সামনে রেখে সারা বিশ্বের মতো দেশেও এবং বরিশালে ৩০তম ‘বিশ্ব ডিম দিবস’ পালিত হয়েছে। ৯ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ১০টায় বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। প্রধান অতিথি মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ খালেদ কনক, বরিশাল বিভাগীয় প্রানিসম্পদ পরিচালক মোঃ মাহফুজুল হক, বিভাগীয় মৎস্য পরিচালক মোঃ কামরুল হাসান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ হাদিউজ্জামান, জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার, সিভিল সার্জন ডা. মোঃ সাইয়েদুর রহমান, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা. নাসির উদ্দীন আহমেদ, দুগ্ধ ও গবাদিজাত উন্নয়ন খামারের উপ-পরিচালক অরুণ কুমার সাহা সহ প্রাণিসম্পদ বিভাগীয় ও জেলা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সচেতনতামূলক প্রচার, ডিম বিতরণ, শিক্ষার্থী ও সাধারণ জনগণের অংশ গ্রহণে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর বরিশালের পক্ষ থেকে বিশ্ব ডিম দিবসের আয়োজনে ডিমের পুষ্টিগুন, নিরাপদ ও মানসম্মত ডিম উৎপাদন, সুষম খাদ্যাভাস এবং দেশের পুষ্টি ও খাদ্য নিরাপত্তায় পোল্ট্রি খাতের অবদান সম্পর্কে জনগণকে অবহিত করা হয়। পরে আলোচনায় সভায় ডিম উৎপাদনকারী খামার ও উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং আধুনিক নিরাপদ ও টেকসই উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com