1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনির্বাচিত সিটি মেয়রের পক্ষে শ্রদ্ধা - দৈনিক আমার সময়

বরিশালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনির্বাচিত সিটি মেয়রের পক্ষে শ্রদ্ধা

বরিশাল প্রতিনিধি 
    প্রকাশিত : শনিবার, ২৪ জুন, ২০২৩
আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের পক্ষে ৩০টি ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলরসহ নেতৃবৃন্দরা। শুক্রবার নগরীর বান্দরোডস্থ বঙ্গবন্ধু উদ্যান সংলগ্নে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে জেলা ও মহানগর আ’লীগের ব্যানারে আলোচনা সভার আয়োজন করা হয়। মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মহানগর যুবলীগের লীগের আহবায়ক মোঃ নিজামুল ইসলাম নিজাম। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশন ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৌহিদুল ইসলাম বাদশা, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ আবিদ, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খান মোঃ জামাল হোসেন, ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীন, ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউল রহমান বিপ্লব, ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এনামুল হক বাহার, ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হুমায়ুন কবির, ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সামজিদুল কবির বাবু, ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুলতান মাহমুদ, ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ আহমেদ, ৩ নম্বর ওয়াডের্র সংরক্ষিত মহিলা কাউন্সিলর কোহিনুর বেগম, ৪ নম্বর ওয়ার্ডের আয়শা তৌহিদ লুনা, ৫ নম্বর ওয়ার্ডের ইসরাত জাহান লাভলী, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেশমী বেগম, কেন্দ্রীয় যুবলীগের সদস্য অসীম দেওয়ান, মহানগর যুবলীগের সদস্য মারুফ হোসেন জিয়া, রোমান, বরিশাল জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন, বিএম কলেজ ছাত্র সংসদ বাকসুর সাবেক ভিপি মোঃ মঈন তুষার সহ বরিশাল জেলা ও মহানগর আ’লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com