1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত - দৈনিক আমার সময়

বরিশালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে বরিশালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন করা হয়। সপ্তাহটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তর বরিশালের আয়োজনে বৃহস্পতিবার সকালে নগরীতে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে বিভাগীয় প্রাণিসম্পদ ক্যাম্পাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বরিশাল-৫ আসনের সংসদ সদস্য মোঃ মজিবর রহমান সরওয়ার প্রধান অতিথির বক্তৃতা করেন। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাতকে আরো আধুনিক ও রপ্তানিমুখী করে গড়ে তুলতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রাণিসম্পদ খাতে স্বনির্ভরতা অর্জনে খামারিদের উৎসাহিত করার পাশাপাশি সরকারি প্রণোদনা ও সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশে মাংসের চাহিদা পূরণে বিদেশের উপর নির্ভরশীল থাকার কোনো প্রয়োজন নেই। আমাদের দেশেই পর্যাপ্ত গবাদিপশু উৎপাদনের সক্ষমতা রয়েছে। এ সক্ষমতাকে কাজে লাগাতে প্রাণিসম্পদ বিভাগকে আরো কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। খামারিদের আর্থিক সহায়তা, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিলে এ খাত আরো সমৃদ্ধ হবে। দীর্ঘদিন ধরে গ্রামের মানুষ গরু, ছাগল, ভেড়া ও হাঁস-মুরগি পালনের মাধ্যমে পরিবারের অর্থনৈতিক চাহিদা পূরণ করে আসছেন। এটি দেশের অর্থনীতির জন্য ইতিবাচক দিক। তবে এ খাতকে আরো এগিয়ে নিতে খামারিদের পাশে দাড়াতে হবে। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক উপমা ফারিসার সভাপতিত্বে এবং জেলা প্রাণিসম্পদ ট্রেনিং অফিসার ডা. সুশান্ত দাস এর সঞ্চালনায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলাউল হাসান বিশেষ অতিথির বক্তৃতা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বরিশাল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, খামারি ও গণমাধ্যমকর্মী। প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে বিভাগীয় প্রাণিসম্পদ ক্যাম্পাসে দিনব্যাপি প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে ৩৯টি স্টল স্থাপন করা হয়। স্টলগুলোতে প্রাণিসম্পদ খাতের বিভিন্ন আধুনিক প্রযুক্তি, উন্নত জাতের গবাদিপশু, হাঁস-মুরগি, পশুখাদ্য ও খামার ব্যবস্থাপনার নানা বিষয় প্রদর্শন করা হয়। সভা শেষে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও ব্যক্তিদের মধ্য থেকে ৮ ক্যাটাগরিতে মোট ১৭ জনকে ক্রেস্ট প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com