বরিশালের নবাগত পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান দায়িত্বভার করেছেন। ৯ মার্চ সোমবার দুপুর সোয়া ১২টায় তিনি বরিশাল জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। বরিশাল পুলিশ সুপার কার্যালয় পৌছালে নবাগত পুলিশ সুপারকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পরে নবাগত পুলিশ সুপার বরিশাল জেলার সকল থানার অফিসার ইনচার্জ ও জেলার অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
Leave a Reply