1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশালের উজিরপুর থানা পরিদর্শনে জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম - দৈনিক আমার সময়

বরিশালের উজিরপুর থানা পরিদর্শনে জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম

বরিশাল প্রতিনিধি 
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
বরিশাল জেলার উজিরপুর মডেল থানা পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলাম। বুধবার ১২ জুলাই সকাল ১১টায় মডেল থানা পরিদর্শনে গেলে তাকে লাল গালিচা সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান। পুলিশ সুপারের আগমন উপলক্ষে অপরুপ সাজে সেজেছে উজিরপুর মডেল থানা কম্পাউন্ড। থানা পুলিশের সুসজ্জিত প্যারেড দল তাদেরকে সালামী প্রদান করেন। প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন মডেল থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান সোহাগ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল ও চলতি দায়িত্ব উজিরপুর সার্কেল) মোঃ ফরহাদ হোসেন। পরে পুলিশ সুপার থানা কম্পাউন্ডে বিভিন্ন ফলজ বৃক্ষের চারা রোপন করেন এবং থানা পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com