1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বজ্রপাতের আগুনে গোডাউনসহ তুলা পুড়ে ছাই!  - দৈনিক আমার সময়

বজ্রপাতের আগুনে গোডাউনসহ তুলা পুড়ে ছাই! 

বিশেষ প্রতিনিধি,গাজীপুর:
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
গাজীপুরের শ্রীপুরে বজ্রপাতে একটি তোলার গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার(১৪ মে) দুপুরের দিকে শ্রীপুর পৌরসভার বেড়াইদের চালা এলাকায় সবুজ ভূঁইয়ার তুলার গোডাউনে ওই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়,
দুপুরের প্রচন্ড দাবদাহে হঠাৎ আকাশে কালো মেঘ জমে বৃষ্টি পড়তে থাকে। এ সময় আকাশে বিদ্যুৎ চমকালে একটি বজ্রপাতে সবুজ ভূঁইয়ার ওই তুলার গোডাউনে আগুন লাগে। স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে সার্ভিসের কর্মীরা।
গোডাউনের মালিক সবুজ ভূঁইয়া বলেন,বৃষ্টির মধ্যেই হঠাৎ বজ্রপাতে গোডাউনে আগুন লাগে। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় আমার কয়েক লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।’
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহমুদুল হাসান বলেন, আগুনের খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বজ্রপাত থেকে আগুনের সূত্রাপাত হয়েছে। এতে একটি টিন শেট ঘর তুলাসহ পুড়ে গেছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com