1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বগুড়ায় বাসের ধাক্কায় অটোরিকশাযাত্রী দুই ভাইয়ের মৃত্যু - দৈনিক আমার সময়

বগুড়ায় বাসের ধাক্কায় অটোরিকশাযাত্রী দুই ভাইয়ের মৃত্যু

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

বগুড়ার শাজাহানপুরে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাযাত্রী দুই ভাই নিহত ও তাদের দুই মামাসহ তিন জন আহত হয়েছেন। গত শুক্রবার মধ্যরাতে উপজেলার মাঝিড়া ইউনিয়নে প্রয়াস স্কুলের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- বগুড়ার শেরপুর উপজেলার বনমরিচা গ্রামের হযরত আলীর ছেলে মো. আকাশ (২৫) ও মো. আরিফ (২১)। আহতরা হলেন- তাদের দুই মামা একই গ্রামের মৃত আমজাদ সরকারের ছেলে হায়দার আলী (৫০) ও আবদুল আজিজ (৩৮) এবং আবদুল বারীর ছেলে মো. পলাশ (৩৫)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত শুক্রবার রাতে বগুড়া শহর থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় চালকসহ পাঁচ জন শেরপুর উপজেলার দিকে যাচ্ছিলেন। রাত ১২টা ২০ মিনিটে অটোরিকশাটি শাজাহানপুর উপজেলার প্রয়াস স্কুলের সামনে মহাসড়কে পৌঁছে। এ সময় বিপরীতমুখী একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১৩-২৫৮৯) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই যাত্রী আকাশ নিহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত চার জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসক আকাশের ছোট ভাই আরিফকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে তাদের দুই মামা হায়দার আলী ও আবদুল আজিজ এবং পলাশ চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শীদের ধারণা, আহত পলাশ অটোরিকশার চালক। ওসি শফিকুল ইসলাম পলাশ জানান, তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। দুর্ঘটনার পরপরই বাসটি দ্রæতবেগে পালিয়ে যায়। দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি হাইওয়ে পুলিশ শেরপুর ক্যাম্প হেফাজতে রয়েছে। এ ব্যাপারে হাইওয়ে পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com